পরাজিত হয়েও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাঈদীপুত্রের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪
অ- অ+

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও প্রয়াত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর তার সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ রবিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ অনুভূতির কথা জানান।

স্ট্যাটাসে তিনি বিজয়ী সব প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনী প্রচারণায় মিছিল, মিটিং, শ্রম, পরামর্শসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই শোধ করার মতো নয় এবং হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সমবেদনা ও খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে সবার উত্তর দিতে না পারায় দুঃখও প্রকাশ করেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শামীম সাঈদী বলেন, তাদের পথচলা থেমে থাকবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে তা আগামী দিনে কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রত্যয়ও ব্যক্ত করেন।

তিনি আরও জানান, অতীতের মতো এখনো তিনি জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তার এই স্ট্যাটাস প্রকাশের পর সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মন্তব্যের মাধ্যমে তার প্রতি সমর্থন, সাহস ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

উল্লেখ্য, শামীম বিন সাঈদী পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। এ আসনে তিনি ৮ হাজার ২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাটহাজারীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪ পিস্তল ও পেনগান উদ্ধার, গ্রেপ্তার ৩
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা