জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ভোটের মাঠের প্রতিপক্ষ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান।
এর আগে, দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে নতুন সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।
এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমান ঢাকা ও বগুড়া—দুটি আসনেই জয়ী হয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































