গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের সহায়তার ঘোষণা ট্রাম্পের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩
অ- অ+

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক তদারকি সংস্থা ‘বোর্ড অব পিস’-এর সদস্য রাষ্ট্রগুলোর এই অর্থ সহায়তার অঙ্গীকার আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। খবর রয়টার্স ‘র।

গাজা পুনর্গঠন এবং সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সদস্য রাষ্ট্রগুলো ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রচেষ্টার জন্য বোর্ড অব পিসের সদস্যরা এখন পর্যন্ত ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে।’ তিনি আরও জানান, ফিলিস্তিনি এই ভূখণ্ডে জাতিসংঘ-অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নে হামাস-কে পূর্বস্বাক্ষরিত চুক্তি মেনে চলা এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের শর্ত মানতে হবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের।’

গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক তদারকি সংস্থা হিসেবে ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়েছে ট্রাম্পের উদ্যোগে। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এই বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সংস্থাটির শক্তিশালী নির্বাহী কমিটিতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বিশ্বব্যাংক-এর প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিরা।

এ ছাড়া আর্জেন্টিনা, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা