যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলের বিমান হামলা, নিহত ১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১
অ- অ+

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এসব হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত ২৫ জনের বেশি আহত হয়েছেন।

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছে, দেশটির পূর্বে বেকা উপত্যকায় বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের ওই এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেকার বালবেক এলাকায়হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন।

শুক্রবার দিনের শুরুতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল-হিলওয়েহ শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবেহামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন।

২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

তথ্যসূত্র: আল জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা