সুপ্রিম কোর্টের রায়ের পরও নতুন শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৮
অ- অ+

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুল্কনীতিকে ‘অবৈধ’ ঘোষণার পরও আবারও বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৯৭৪ সালের (ট্রেড অ্যাক্ট ১৯৭৪)-এর ১২২ ধারা অনুযায়ী অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়েছে। আগামী ১৫০ দিন বিশ্বের সব দেশের ওপর এ শুল্ক কার্যকর থাকবে। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

এর আগে সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেট রায়ে বলেন, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট ব্যবহার করে ট্রাম্প প্রশাসন যে শুল্ক আরোপ করেছিল, তা বিধিবহির্ভূত। ফলে ওই আইনের আওতায় আরোপিত শুল্ক অবৈধ বলে ঘোষণা করা হয়।

তবে ওই শুল্ক থেকে আদায় করা প্রায় ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলারের ভবিষ্যৎ কী হবে— সে বিষয়ে আদালত নির্দিষ্ট নির্দেশনা দেয়নি। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি নিম্ন আদালত বা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে গড়াতে পারে। ইতোমধ্যে হাজারের বেশি সংস্থা শুল্ক ফেরতের দাবিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের বিকল্প আছে, চমৎকার সব বিকল্প আছে। এগুলো ব্যবহার করলে আরও বেশি অর্থ আসবে এবং আমরা আরও শক্তিশালী হবো।’

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, অন্য কোনো আইনের আওতায় শিগগিরই দেশগুলোর ওপর শুল্ক পুনর্বহাল করা হতে পারে এবং এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

সূত্র: রয়টার্স

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ