বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

বগুড়া প্রতিনিধি
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৮
অ- অ+

বগুড়ার দুপচাঁচিয়ায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক অটোচালককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত মোজাম জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোজাম তার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে মঙ্গলবার বিকেলে যাত্রী পরিবহনে বের হন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন একটি সেতুর পাশে তার মরদেহ ফেলে রেখে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়।

বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, মোজামকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১