আফগান সংঘাতে পাকিস্তানের পাশে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫
অ- অ+

আফগানিস্তান সরকারের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, তিনি আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন এবং পাকিস্তান ও তালেবানের সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।

বার্তায় তিনি আরও বলেন, তালেবানের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানাচ্ছে এবং পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখা হচ্ছে।

এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো এবং দেশটির নেতৃত্বকে তিনি সম্মান করেন।

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ইসলামাবাদের দাবি, ‘গজব লিল হক’ নামে সামরিক অভিযানে বহু তালেবান সদস্য হতাহত হয়েছে এবং একাধিক সেনা চৌকি, ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় উল্লেখযোগ্য প্রাণহানির খবর পাওয়া গেছে।

আফগান সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলার ক্ষেত্রে পাকিস্তান আরও শক্তিশালী ও কার্যকর জবাব পাবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় উভয় পক্ষের বক্তব্য ও স্বাধীন যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস