ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ, আলোচনায় বসার আহ্বান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮
অ- অ+

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানান এবং সব পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আজ সকালে ইরানজুড়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।’

ভলকার তুর্ক বলেন, এ ধরনের হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা’ বাড়বে। তাঁর ভাষায়, যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়।

তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমাধান নয়; বরং তা মৃত্যু, ধ্বংস ও মানবিক সংকট ডেকে আনে। বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি এড়াতে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা