ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ০৯:৪৪
অ- অ+

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রবিবার এ তথ্য নিশ্চিত করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিক আছে।

তিনি আরও জানান, ‘গতকাল তার নিরাপত্তা বিভাগের একটি ভবন লক্ষ্য করা হয়েছিল। তিনজন দেহরক্ষী (আইআরজিসির সদস্য) নিহত হয়েছে। তবে তার নিজস্ব বাসভবন ক্ষতিগ্রস্ত হয়নি এবং ওই ভবনের মাত্র ১০০ মিটার দূরে থাকা ওই বাড়ি লক্ষ্য করা হয়নি।

এর আগে, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি থাকা আহমাদিনেজাদকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত বলে খবর প্রকাশিত হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ