খামেনি হত্যাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ আখ্যা দিয়ে জাতিসংঘে ইরানের চিঠি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ১০:২৯
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এ হত্যাকাণ্ডের কড়া নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

চিঠিতে আরাঘচি এই হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডহিসেবে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, এটি একটি বিপজ্জনক ও নজিরবিহীন উস্কানি, যা আন্তর্জাতিক শিষ্টাচার এবং রাষ্ট্রীয় মর্যাদার মূল ভিত্তিতে আঘাত হেনেছে।

তিনি আরও উল্লেখ করেন, “এই ধরনের আচরণ কেবল আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করে না, বরং এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে এক নতুন বিপদের দুয়ার খুলে দিচ্ছে। এতে করে রাষ্ট্রগুলোর মধ্যকার পারস্পরিক সমতা ও বিশ্ব ব্যবস্থার স্থিতিশীলতা আজ চরম হুমকির মুখে।

সবশেষে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা জাতিসংঘের মূল দায়িত্ব। তাই এই নৃশংসতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইরান জোর দাবি জানাচ্ছে।

সূত্র: আল জাজিরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা