ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ১২:১৫
অ- অ+

কুয়েতের আকাশে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, কুয়েতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্তের সময় অন্তত একজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে নিরপেক্ষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বা ইরানের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ