বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বড় ধরনের হামলার জেরে সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দামে তীব্র উল্লম্ফন দেখা গেছে। ভূরাজনৈতিক অস্থিরতা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন।
স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রতি আউন্স ৫,৪০৬ ডলারে পৌঁছায়।
সামরিক সংঘাত ও অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা সাধারণত মূল্যবান ধাতুতে বিনিয়োগ বাড়ান, কারণ এগুলোকে নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। প্রতি আউন্স রুপার দাম ২ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫ দশমিক ৮ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বৈশ্বিক বাজারে অস্থিরতার বড় কারণ হয়ে উঠতে পারে। জ্বালানি সরবরাহ ব্যাহত হলে এর প্রভাব পণ্য ও আর্থিক বাজারে আরও বিস্তৃত হতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































