ইবির সমাজকল্যাণ বিভাগের প্রধানকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১৭:৫৯| আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২১:০৯
অ- অ+

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজ কল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজ কক্ষে সাদিকাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন একই বিভাগের কর্মচারি ফজলুর রহমান। পরবর্তীতে ফজলুর রহমান নিজেও আত্মহত্যার চেষ্টা চালান। বর্তমানে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন।

জানা যায়, এ বিষয়ে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি