অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশি চুক্তি নিয়ে জামায়াত আমিরের স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ১৫:৫৯
অ- অ+

অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হলেও সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এতে বলা হয়, সংসদ না থাকার কারণে বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

তবে বারবার দাবি জানানোর পরও তৎকালীন সরকার সেই দাবিগুলোকে আমলে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে তাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার