পিতলের বারকে স্বর্ণ বলে প্রতারণা, আনসারের হাতে প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ১৯:২২
অ- অ+

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতারণা ও চুরির অভিযোগে দুজনকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে পৃথক দুটি ঘটনায় ওই দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সংস্থাটির গণসংযোগ বিভাগ জানায়, আজ দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর (বাগান গেট) প্রবেশপথ এলাকা থেকে রনি আহাম্মদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্বর্ণের বার সদৃশ পিতলের বার দেখিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর কিছু সময় পর, দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বেলাল মিয়া (২৫) নামের আরেক ব্যক্তিকে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সেটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

আটক রনি আহাম্মদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জামতলা বাজার এলাকায়। তার বাবার নাম মো. রুহুল আমিন। অন্যদিকে বেলাল মিয়ার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরফ হাট মাস্টারপাড়া এলাকায়। তার বাবার নাম সাদেক মিয়া।

পরে আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে প্রতারণার চেষ্টা ব্যর্থ হওয়া এবং চুরি হওয়া মোবাইল উদ্ধার সম্ভব হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা