শ্যামপুরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬
অ- অ+

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রবিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সোমবার র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১০ এর সিপিএসসি লালবাগ ক্যাম্প ও সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ একটি আভিযানিক দল গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানাধীন গোসাইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় রাজু নামের এক ব্যক্তির চারতলা ভবনের পূর্ব পাশের একটি গলিপথে ত্রিপলের ওপর পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে সংস্থাটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার