মহাখালী বাস টার্মিনালে নারী বান্ধব ‘পিংক অনন্যা’ টয়লেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ১৪:৫৬
অ- অ+

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বাস কাউন্টারগুলোর টিকিট বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে নারী যাত্রীদের সুবিধার্থে একটি নারী বান্ধব ‘পিংক অনন্যা’ টয়লেট উদ্বোধন করেন তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, মহাখালী বাস টার্মিনাল রাজধানীর অন্যতম ব্যস্ততম টার্মিনাল। ঈদযাত্রাকে সামনে রেখে এখানে যাত্রীচাপ রয়েছে এবং তা আরও বাড়তে পারে। প্রশাসন নিয়মিত তদারকি করছে যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় টিকিট পান এবং টার্মিনালে শৃঙ্খলা বজায় থাকে।

তিনি জানান, বিভিন্ন বাস কাউন্টারে নির্ধারিত বা তার চেয়েও কম ভাড়ায় টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্ত্রী আরও বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কেউ নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো মনিটরিং করছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মো. সরওয়ার, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার