শাহজাহানপুরে ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ১৫:১৯| আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৫:২৮
অ- অ+

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম– মোসা. তাছলিমা আক্তার।

রবিবার বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় রাজধানীর শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে ডিবি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার এসব তথ্য জানান।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম রাজধানীর শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোসা. তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত তাছলিমা আক্তার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার