জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, ১৭:২৩
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে ৫০তম আবর্তনের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম কনিস্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বুধবার দুপুরে কক্ষের ভেতর কনিস্ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার সহপাঠীরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি হল প্রশাসনকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের সহায়তায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধারের কাজ চলছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি