এসএসসি পরীক্ষা পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৬
অ- অ+

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার (১৮ মার্চ) জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৫ এপ্রিলের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) দপ্তরে জমা দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, জেলা সদরের পরীক্ষা কেন্দ্রের জন্য জেলা প্রশাসক এবং অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির চেয়ারম্যান হবেন। কমিটির সদস্য হিসেবে থাকবেন একজন সরকারি ও একজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সংশ্লিষ্ট এলাকায় সরকারি বিদ্যালয় না থাকলে দুইজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হিসেবে থাকবেন। কেন্দ্রের কেন্দ্রসচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ড অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক সাধারণত কেন্দ্রসচিব হবেন। তবে বিশেষ কারণে তিনি দায়িত্ব নিতে না পারলে কমিটির চেয়ারম্যানের অনুমোদনে অন্য কোনো দক্ষ প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া যাবে। কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান সংশ্লিষ্ট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব নিতে পারবেন না।

কেন্দ্র কমিটির চেয়ারম্যান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। অনিবার্য কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে পদমর্যাদা অনুযায়ী একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা যাবে।

(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি