রবিবার খুলছে স্কুল-কলেজ, শিখন ঘাটতি কাটাতে আসছে নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১৪:২৩
অ- অ+

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিসগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এলেও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো ছুটির আমেজেই রয়েছে। দীর্ঘ বিরতি কাটিয়ে আগামী রবিবার (২৯ মার্চ) পুনরায় শ্রেণিকক্ষে ফিরতে শুরু করবেন শিক্ষার্থীরা। তবে রমজান ও ঈদের এই লম্বা ছুটির ফলে পড়াশোনায় যে বিশাল 'শিখন ঘাটতি' তৈরি হয়েছে, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষা প্রশাসনের।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবারের রমজানের ছুটি নিয়ে বেশ কিছু নাটকীয়তা তৈরি হয়েছিল। প্রথমে ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও শিক্ষকদের তীব্র আপত্তির মুখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেন। এখন সেই দীর্ঘ ছুটির ফলে তৈরি হওয়া পড়াশোনার গ্যাপ বা ঘাটতি মেটাতে নিয়মিত ক্লাসের বাইরেও অতিরিক্ত ক্লাস নেওয়ার বড় ধরনের পরিকল্পনা করছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, পাঠ্যসূচি সময়মতো শেষ করতে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়া হবে নাকি বাড়তি পিরিয়ড যোগ করা হবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। দু-এক দিনের মধ্যেই শিক্ষামন্ত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। আগামী সপ্তাহ থেকেই হয়তো নতুন কোনো নির্দেশনার ভিত্তিতে আবার মুখরিত হয়ে উঠবে স্কুল-কলেজ প্রাঙ্গণ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি