জমির ভাগ নিয়ে বিরোধ, বাবার কবর ভাঙচুর ছেলের

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, ১৭:৫৫
অ- অ+

গাইবান্ধার সদর উপজেলায় জমির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার কবর ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার চার বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। বণ্টন অনুযায়ী দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার অংশে বাবার কবরস্থান পড়ে। তবে পঞ্চম ছেলে, অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহ আলম মিয়া শালু অভিযোগ করেন, জমি বণ্টনে বৈষম্য করা হয়েছে।

এ নিয়ে ক্ষোভ থেকে মঙ্গলবার দুপুরে তিনি বাবার কবরের ওপর উঠে ঘেরা দেওয়া জায়গার বেড়া ও স্থাপনা ভাঙচুর করেন এবং জমিটি নিজের দাবি করেন।

ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, একজন সন্তানের পক্ষ থেকে বাবার কবরের প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। এটি সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ।

এলাকাবাসী আরও জানান, অভিযুক্ত শাহ আলম মিয়া আগে থেকেও জমিসংক্রান্ত বিরোধে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আগ্রাসী আচরণের অভিযোগ রয়েছে।

খোলাহাটি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে পুলিশ জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা