বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, ১৮:৪৫| আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৮:৫৬
অ- অ+

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ মার্চ থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

বুধবার (২৫ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনটিআরসিএ বলছে, প্রতিষ্ঠান প্রধানের শূন্যপদে আবেদন ২৯ মার্চ থেকে শুরু হয়ে ৭ এপ্রিল রাত ১১:৫৯ পর্যন্ত গ্রহণ করা হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল রাত ১১:৫৯।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা তিনটি সংশ্লিষ্ট অধিদপ্তরের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে। এছাড়া ২৯ জানুয়ারি প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।

আগে আবেদন করা প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক সার্ভিস চার্জ কর্তনের পর নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে ফেরত দেওয়া হবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।

পরীক্ষার ধাপগুলোতে প্রার্থীদের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা দিতে হবে, যেখানে ৮০ নম্বরের প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এমসিকিউতে উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মোট নম্বর ১০০ এবং পাস নম্বর ৪০ শতাংশ।

পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা। সংশ্লিষ্ট অধিদপ্তরভেদে কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

শেষ পর্যায়ে এমসিকিউ ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম ও প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী টেলিটকের সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি