ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ দলে হামজা-সামিত, বাদ জামাল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ১৮:২৭
অ- অ+

ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলের একাদশ ঘোষণা করেছেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ইংল্যান্ড থেকে ফিরে আসা হামজা দেওয়ান চৌধুরীকে রাখা হয়েছে একাদশে। তবে ডিফেন্স ও গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে।

বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে গোলরক্ষক হিসেবে মাঠে নামানো হয়েছে। ডিফেন্সে থাকছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। আগের ম্যাচে কার্ড জটিলতায় খেলতে না পারা ফাহমিদুল ইসলাম একাদশে ফিরে এসেছেন।

অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে জায়গা পাননি; সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আক্রমণে থাকছেন সামিত সোম ও জায়ান আহমেদ।

বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার