জ্বালানি তেলের অবৈধ মজুদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার

জ্বালানি তেলের অবৈধ মজুদের তথ্য দিলে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। অবৈধ মজুদদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য আসছে পুরস্কারের ঘোষণা। সচেতন নাগরিকগণকে সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের অনুরোধ করা হয়েছে ।
এদিকে বর্তমানে দেশে জ্বালানি তেলে যে চাপ সৃষ্টি হয়েছে তার সুযোগ নিয়ে যাতে কেউ অবৈধভাবে তেলের কারবার করতে না পারে সেজন্য প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
এসব তদাররিক দল গঠন করে প্রশাসন নজরদারি জোরদার করেছে বলে শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











