স্কয়ার হাসপাতালের চিকিৎসা অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগ 

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ১৯:০৩| আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৯:০৬
অ- অ+

স্কয়ার হাসপাতালে উচ্চ জ্বর, বমি, ডায়াবেটিস শ্বাসকষ্ট থাকার পরও অস্ত্রোপচার পরবর্তী (পোস্ট অপারেটিভ) কেয়ার না পাওয়ার কারণে ডা. চাঁদ সুলতানা ডোরার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরে এলাকাবাসী ডোরার পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান চিকিৎসকের বিচার দাবি করেন তারা

সংবাদ সম্মেলনে চিকিৎসক ডোরার মা শিরিন সৈয়দা বেগম অভিযোগ করেন, গত ২৯ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ডোরাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তখন তার উচ্চ জ্বর, বমি, ডায়াবেটিস শ্বাসকষ্ট ছিল এবং গর্ভের সন্তানের নড়াচড়া কমে গিয়েছিল। তবে প্রথমে চিকিৎসকরা সন্তানের হার্টবিট স্বাভাবিক বলে আশ্বস্ত করেন। কিন্তু জানায়, আল্ট্রাসনোগ্রামে শিশুটি মৃত শনাক্ত হয়েছে।

শিরিন সৈয়দা বেগম অভিযোগ করেন, দায়িত্বরত সিনিয়র কনসালট্যান্ট ডা. রেহনুমা জাহান রোগীর জরুরি অবস্থায়ও রাতে দেখতে আসেননি এবং প্রায় ঘণ্টা পর সকালে স্বল্প সময়ের জন্য রোগী পরিদর্শন করেন। সময় রোগীর পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা বা ঝুঁকি মূল্যায়ন না করেই চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রোগীকে দীর্ঘ সময় স্বজনদের থেকে বিচ্ছিন্ন রাখা হয় এবং তার শারীরিক অবস্থার বিষয়ে যথাযথ তথ্য দেওয়া হয়নি।

অভিযোগ অনুযায়ী, রোগীর অবস্থা ধীরে ধীরে অবনতি হলেও তা গোপন রাখা হয় এবং দুপুরে হঠাৎ করে তার সংকটাপন্ন অবস্থার কথা জানানো হয়।

ডোরার স্বামী ডা. মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, সময়মতো আইসিইউ বা এইচডিইউ সাপোর্ট দেওয়া হয়নি এবং প্রয়োজনীয় মনিটরিং চিকিৎসায় অবহেলা করা হয়েছে। এমনকি রোগীর গুরুতর সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও সময়মতো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি।

হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় একাধিক গুরুতর ত্রুটি, বিলম্ব এবং দায়িত্বহীনতার কারণে ডা. ডোরার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। তারা প্রশ্নে তোলেন, একজন চিকিৎসক নিজেই চিকিৎসা নিতে গিয়ে ধরনের অবহেলার শিকার হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়- দায়ী চিকিৎসক রেহনুমা জাহানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, তার চিকিৎসা লাইসেন্স বাতিল এবং সংশ্লিষ্ট চিকিৎসা দলের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ

সংবাদ সম্মেলনে স্বজনরা আরো বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তারা স্বাস্থ্যখাতে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন

সময় উপস্থিত ছিলেন, ডা. নজরুল ইসলাম, ডা. ডোরার বাবা শেখ মনসুর উদ্দিন, চাচা শেখ নিজাম উদ্দিন

(ঢাকাটাইমস/২৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4