ভিভিআইপি লাউঞ্চে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষন করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, ১৭:১৬
অ- অ+

ভিভিআইপি লাউঞ্চে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষন করলেন ব্যারিস্টার জাইমা রহমান।

বিকাল তিনটায় অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্চে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, উনি বিকালে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্ব সেটা তিনি দেখছেন।

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর পাশে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদও রয়েছেন।

ব্যারিস্টার জাইমা রহমান একটি ল্যাপটপও নিয়ে এসেছেন। সেই ল্যাপটপে কাজ করছেন দেখা যাচ্ছে।

গত ১২ মার্চ এয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসে। সেদিনও মা জোবাইদা রহমানের সাথে জাইমা রহমাও ভিভিআিইপিতে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষন করেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড