বিয়েকে ঘিরে বিতর্ক, ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডের মুখে নাসির-তামিমা

আইনগত বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই পুনরায় বিয়ের অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চান তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।
এ ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













