প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কার্যক্রমে এপ্রিলে ২টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬, ১৫:১০
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনী জেলায় দুটি নতুন প্রকল্প উদ্বোধন করবেন।

আজ বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মন্ত্রী জানান, দেশের ৫৪টি জেলায় ইতোমধ্যে খাল ও নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন এবং পুনঃদখল রোধে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কলকারখানার বর্জ্য, অবৈধ স্থাপনা ও দখলমুক্তকরণের মাধ্যমে ১৮০ দিনের চলমান কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের ৫৪টি জেলায় নদী ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আবার দখল বা ভরাটের ঘটনা না ঘটে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ইনশাআল্লাহ, এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, ইনশাআল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমানের সরকারও ইনশাআল্লাহ দেশকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব।

(ঢাকাটাইমস/১ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি