সংসদ থেকে বিরোধী দলের ওয়াক-আউট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬, ১৮:২১
অ- অ+

জাতীয় সংসদের চলতি অধিবেশন থেকে ওয়াক-আউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা।

বুধবার বিকালে অধিবেশন চলাকালে জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।

এদিন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় এ ওয়াক-আউট করেন তারা।

ওয়াক-আউটের ঘোষণা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, 'আমরা প্রতিকার চেয়েছিলাম, এ বিষয়টা ৯ সংবিধান সংস্কার পরিষদ) কোনো দলের সাথে সম্পৃক্ত না। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম। এর স্বপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইনও করেছি।'

তিনি বলেন, 'আমরা প্রতিকার যে পেলাম না এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা 'ওয়াক-আউট' করছি।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: আসিফ মাহমুদ
ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও যাকাত ব্যবস্থাপনা জোরদারের আহ্বান পার্থর
চীনা ব্যবসায়ীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা