শেরপুর-৩ উপনির্বাচন: ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪১
অ- অ+

আসন্ন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের আগের পাঁচ দিন, ভোটগ্রহণের দিন এবং পরবর্তী দুই দিন—অর্থাৎ ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ সময় তারা টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

বর্ডার গার্ড বাংলাদেশ-এর ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ আসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সীমান্তে দায়িত্বে থাকা সদস্যরাও সহায়তা দিচ্ছেন।

বিজিবি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এ নির্বাচনেও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বাহিনীটি। তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পুনঃতফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি