ঢাকাসহ দেশের ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৫
অ- অ+

ঢাকাসহ দেশের ১৬ জেলায় বজ্রসহ ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সতর্কতার অংশ হিসেবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বজ্রসহ ঝড়ের সম্ভাব্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে।

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দীর্ঘদিন বন্ধ থাকার পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান