ঈদের ছুটিতে গুলশানে বাড়ি দখল, অভিযুক্ত ইউসুফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১৯:১২
অ- অ+

ঈদের ছুটিতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের সঙ্গে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভোরে বাড্ডা এলাকা থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। একইদিন দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ভোরে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তিনি গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা চালিয়ে দখলের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।

এর আগে গত ১৯ মার্চ দুপুর ১২টার দিকে গুলশান-১ এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা বাসিন্দা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বের করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, গুলশান জোনের তৎকালীন সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদের মদদে ওই বাড়িটি দখলে নেয় মো. ইউসুফ ও তার সহযোগীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িটি ১৯ কাঠা জায়গার ওপর অবস্থিত। ২০১৩ সালে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির কাছ থেকে পুরাতন ভবনটি কেনেন মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। ওই প্রতিষ্ঠানের মালিক তাবাছুম আরিফীন মুন। ভবনটিতে তার বোন বসবাস করে আসছিলেন।

আরও জানা গেছে, প্রকৃত বিক্রেতা আব্দুল আজিজ মারা গেলেও মো. ইউসুফ নামে এক ব্যক্তি আরেকজনকে ‘আব্দুল আজিজ’ সাজিয়ে বিভিন্ন সময়ে ভবনটি দখলের চেষ্টা করে ব্যর্থ হলেও ওইদিন ফের বাড়িটিতে হামলা চালিয়ে দখলে নেয় ইউসুফ ও তার সহযোগীরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার