ইলিশের উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১৪:৩৫
অ- অ+

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। ইলিশ সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালে আসবে।

মন্ত্রী আরও জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হবে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। এই কর্মসূচি দেশের ২০টি জেলায় পালন করা হবে এবং এর উদ্বোধন চাঁদপুর থেকে হবে।

জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেছেন।

(ঢাকাটাইমস/৬ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি