ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছিলেন, তারা ঠিকভাবে কাজ করেননি: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৮
অ- অ+

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যাকে যেখানে বসিয়েছিলেন তারা তারা ঠিকভাবে কাজ করেননি। অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানান তিনি।

সোমবার রাজধানীর গুলশানে ‘বাংলাদেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যত’ বিষয়ক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।

৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ। ইউনূস সাহেব যাকে যেখানে বসিয়েছিলেন তারা ঠিকভাবে কাজ করেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেন, এবারের হামের প্রকোপ বুঝিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যসেবার কাঠামো কত দুর্বল। সার্বিক ব্যবস্থাপনা ও সরকারের সমন্বয়ের ব্যর্থতা এ পরিস্থিতির জন্য দায়ী। সরকারের কাছে পর্যাপ্ত তথ্য না থাকায় হাম এভাবে দ্রুত ছড়াচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি