জনগণের টাকার কথা মাথায় রেখে প্রকল্প বিবেচনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১৬:১০
অ- অ+

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে বিএনপি সরকারের প্রথম একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এজেন্ডায় ১৯টি প্রকল্প ছিল। প্রায় সব প্রকল্প আগের তৈরি। এগুলো পর্যালোচনা করতে গিয়ে অনেক সমস্যা পাওয়া গেছে। অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল কি না, সেটিও প্রশ্ন।

তিনি জানান, অনেক বিশ্লেষণ করতে হচ্ছে বলে এজেন্ডার ১৯টির মধ্যে ৭টি প্রকল্প নিয়ে আলোচনা সম্ভব হয়েছে। জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে। নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, অপ্রয়োজনীয় কি না এসব অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। ৭টির মধ্যে দু-একটি বিবেচনার জন্য দেয়া হয়েছে এবং কয়েকটি পাস হয়েছে ।

অর্থমন্ত্রী জানান, যেসব প্রকল্প শেষ হয়েছে, সেগুলো তদন্ত করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সব প্রকল্প মূল্যায়ন করা হচ্ছে। বিশ্লেষণের পর অনেক প্রকল্প বাদ যাবে। বিগত দিনের প্রকল্পগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে আগামী দিনে নতুন প্রকল্প আনা হবে।

তিনি জানান, দলের নির্বাচনি ইশতেহার ধারণ করে যতো তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে জনগণকে দেয়া প্রতিশ্রুতি যেন পূরণ করা যায়, সেভাবে এগোচ্ছে সরকার ।

নতুন প্রকল্প অনুমোদনের আগে নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি