মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১৬:৪৩
অ- অ+

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য আগামী বুধবার দেশটি সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ (সোমবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠকের মাধ্যমে শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা হবে।

মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করব, যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া যায়। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে।’

শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনো ধরনের সিন্ডিকেটে বিশ্বাস করে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই কাজ করা হচ্ছে।

এর আগে সৌদি আরবে নিহত প্রবাসী কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ বিমানবন্দরে গ্রহণ করেন মন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনকে পরিবারের সম্মতিতে সেখানেই দাফন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এতে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি