ডিএমপির ৬ এডিসি নতুন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ০০:১৬
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের এডিসি আব্দুল কাদেরকে গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগে, লজিস্টিক বিভাগের এডিসি খালিদ বোরহানকে ট্রাফিক- এডমিন, রিসার্চ এন্ড প্লানিং বিভাগে, এডিসি আমেনা আক্তারকে পিওএম পশ্চিম বিভাগে, পিওএম পশ্চিম বিভাগের এডিসি শারমিন আকতার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে এবং অরিত সরকারকে লজিস্টিক বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

অপর অফিস আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. শাহরিয়ার আলমকে ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার