শিরোনাম :

আবারও সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৬, ২০:৪৯
অ- অ+

সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে এর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

এর আগে বিরোধীদলীয় নেতা অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলোর অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনেন।

সরকারি ও বিরোধী দলের বিতর্কের এক পর্যায়ে শফিকুর রহমান বলেন, ‘আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।’

এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের বৈঠকের সভাপতিত্ব করছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলা, চট্টগ্রাম ও নরসিংদীতে হচ্ছে নতুন তিন সার কারখানা
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
পাইপলাইন থেকে তেল নেয় মাটির নিচে ট্যাঙ্কে, ৪ হাজার ২৯২ লিটার লোপাট
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে মহাকাশ শক্তি হয়ে উঠছে ইরান: মার্কিন ডিআইএ