জ্বালানি তেলের চাহিদা মেটাতে ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, ১৫:০৫| আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৫:০৬
অ- অ+

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এর মাধ্যমে চলতি বছরে পঞ্চম ধাপে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া ডিজেল পাম্পিং কার্যক্রম শুক্রবার (১০ এপ্রিল) রাতে শেষ হয়। পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে এই জ্বালানি পরিবহন করা হয়।

পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি মাসে চার ধাপে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

এর আগে, গত ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। আমদানি করা এই জ্বালানি পার্বতীপুরে সংরক্ষণ করা হবে এবং সেখান থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও হয়েছে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

বিশেষজ্ঞদের মতে, এই পাইপলাইন প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে আমদানি ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/১১ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি