কবে অ্যাকাউন্টে ঢুকবে ভাতা? স্পষ্ট করল মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, ২৩:০১
অ- অ+

দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাদের বৈশাখী ভাতার বিল অনুমোদিত হয়েছে এবং রবিবার থেকে এই অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হতে পারে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার বিল এরইমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ‘আইবাস++’ সিস্টেমে জমা দেয়া হয়েছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এরপর বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট বণ্টনকারী ব্যাংকগুলোর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে।

ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল বিকেলের মধ্যেই অনেক শিক্ষক-কর্মচারী তাদের মোবাইলে ভাতার মেসেজ পেতে শুরু করবেন। কোনো কারণে কাল বিলম্ব হলে সোমবার থেকে অবশ্যই টাকা পাওয়া যাবে।’

এবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য ১২৯ কোটি ২৬ লাখ এবং কলেজের জন্য ৫২ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার