ঢাকাসহ চার সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ০৯:১০
অ- অ+

রাজধানী ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনে আজ রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম। ঢাকার দুই সিটির পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে চালু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে এই টিকাদান কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এমআর টিকাদান শুরু হয়।

সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব বিবেচনায় যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পূর্বে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নেওয়া যাবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাকেন্দ্রে এই কার্যক্রম চলবে।

উল্লেখ্য, হামের সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগ।

(ঢাকাটাইমস/১২ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি