১৪ মে প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১৪:০৮
অ- অ+

দেশের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (১২ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এ ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালিত হবে—

  • ২০ এপ্রিল: প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ
  • ৩ মে পর্যন্ত: ভুল সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন
  • ৬ মে পর্যন্ত: আবেদন নিষ্পত্তি
  • ১৪ মে: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

খসড়া তালিকায় কোনো ভুল থাকলে বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে ভোটারদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করে আবেদন করতে হবে। প্রতিটি আবেদন নির্ধারিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটারদের অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কাজও চলবে। এই উদ্যোগকে আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১২ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি