সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১৫:০৬| আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৫:০৭
অ- অ+

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়—এটি রাষ্ট্রের অমূল্য সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রবিবার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর এক বিশেষ দরবারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্বে কোনো ধরনের আপস না করার নির্দেশনা দেন। তিনি বলেন, বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ৫ আগস্ট পরবর্তী অস্থির সময়ে প্রশাসনিক অচলাবস্থা নিরসনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ অবদান জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড-এর মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র হয়েছিল। ওই ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

গত দেড় দশকে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য করে তিনি বাহিনীকে জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও শান্তিরক্ষা কার্যক্রমে এই বাহিনীর অবদান বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

শেষে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দল-মতের ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ধারণ, সংবিধানের মর্যাদা রক্ষা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, এই বিশেষ দরবারে ঢাকার বাইরের বিভিন্ন সেনানিবাসের সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১২ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি