ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছে। নতুন এ দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আমদানি করা ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে দাম সমন্বয় করা হয়েছে।
এ ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার সংশোধন করা হয়েছে বলে জানানো হয়।
ফার্নেস অয়েল মূলত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন শিল্পকারখানায় ব্যবহার করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










