সাবেক উপদেষ্টা সজীব ভূঁইয়ার পোস্ট

এস আলমকে ৩৫ হাজার কোটি টাকাসহ কারা চারটি ব্যাংক ফেরত দিচ্ছে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১৮:৩৪| আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৮:৪৬
অ- অ+

দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠান এস আলম গ্রুপকে চারটি ব্যাংক ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের ৩৫ হাজার কোটি টাকাসহ চারটি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন?”

শীর্ষ ঋণখেলাপিদের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর প্রসঙ্গে তিনি আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। চলতি বছরের ৬ এপ্রিল অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংসদে এ তালিকা উপস্থাপন করেন। এই প্রতিষ্ঠানগুলোর মোট ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকার বেশি, যার মধ্যে বেশিরভাগ কোম্পানি আলোচিত ও সমালোচিত এস আলম গ্রুপের অন্তর্ভুক্ত।

জানা যায়, চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ১৯৮৫ সালে এস আলম গ্রুপ প্রতিষ্ঠা করেন। পরে সময়ের সঙ্গে এটি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়।

তিনি সাবেক আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা