নাজমুস সাকিবের ফেসবুক পোস্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় নাজমুল আবেদীন ফাহিমের 'বিদেশ বিলাস'!

নাজমুস সাকিব
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮
অ- অ+

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে চলা বিসিবির বোর্ড ভেঙে যাওয়ার পর থেকে; ওই বোর্ডে থাকা বিতর্কিত ব্যক্তিদের অপকর্ম একে একে উন্মোচিত হচ্ছে। নীতি আদর্শের কথা বলা ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিশ মাসের আমলনামা ঘেটে দেখা যায়, ২০ মাসে ১০টি বিদেশ সফরে নাজমুল আবেদীন ফাহিমের পেছনে বিসিবির খরচ হয়েছে মোট ৪০ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা! এর মধ্যে কেবল বিমান ভাড়াই ছিল ১৩ লাখ ৭৫ হাজার টাকা। বাকি ২৬ লাখ ৮৬ হাজার ৭৫০ টাকা তিনি পকেটে পুরেছেন দৈনিক ভাতা বা ‘ডিএ’ হিসেবে।

শুধু তাই নয়, বিপিএলের লেজেগোবরে অবস্থার মধ্যে মেয়েদের অনূর্ধ্ব-১৯ আসরের মতো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও তিনি উপস্থিত থেকে পাঁচ দিনের আয়েশি সফর কাটান মালয়েশিয়াতে! বিসিবির গঠনতন্ত্রের নিয়ম লঙ্ঘন করেই পাঁচ আগস্টের পট-পরিবর্তনে সুযোগ কাজে লাগিয়ে; নিয়োগ বাগিয়ে নিয়েছিলেন নাজমুল আবেদীন ফাহিম।

তৎকালীন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম পদত্যাগ না করায়, সেই জায়গায় নাজমুল আবেদীন ফাহিমের মনোনয়ন দেয়াতে, সেই মনোনয়নকে অবৈধই বলা যায় গঠনতন্ত্রের দৃষ্টিতে।এবং এর পেছনে কলকাঠি নেড়েছিলেন নিয়ম মানতে না চাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া!

তবে নাজমুল আবেদীন ফাহিম সবচেয়ে বেশি বিদেশ সফর করেছিলেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সময়ে। আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট হওয়ার পর তার বিদেশ সফরে কিছুটা লাগাম টেনে ধরা হয়। তবে শুরুতে তার দৈনিক ভাতা ৩০০ ডলার থাকলেও; পরবর্তী সময়ে তা বাড়িয়ে করা হয়েছিল ৪০০ ডলার। সুতরাং এভাবে অর্থ অপচয়ের লাগাম টেনে ধরতে না পারার দায় বুলবুল এবং ফারুক উভয়ের উপরেই বর্তায়।

বিদেশ সফরের এই খরচের কথা অস্বীকার করেননি ফাহিম, তবে এই ব্যাপারে এখন আর বিস্তারিত বলতে রাজী না তিনি, ‘নতুন করে আর কিছু বলার নেই' -- সাংবাদিকদের জানান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বর্তমানে সেই বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে নাজমুল আবেদীনের এই ৪০ লাখ টাকার সফরনামা বিসিবির ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হিসেবেই থেকে যাচ্ছে। দেশের ক্রিকেট এই বিনিয়োগ থেকে শেষ পর্যন্ত কী পেল—সেই উত্তর মেলেনি।

(ঢাকাটাইমস/১৪ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাংককে আন্তঃদেশীয় অপরাধবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ
চিলেকোঠায় বাবা-ছেলেকে আটকে নির্যাতন-চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা