পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান অতিথিরা। এর আগে সকালে ঢাকার গুলশান এলাকা থেকে যাত্রা শুরু হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার কার্যক্রমের সূচনা করা হয়।
সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি প্রণোদনা, ভর্তুকি এবং বিভিন্ন সহায়তা পাবেন। কৃষি খাতে ডিজিটাল সেবা বিস্তারের অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
তবে সামাজিক ও অর্থনৈতিক সহায়তা কার্যক্রম জোরদার করতে বিভিন্ন ধরনের ‘কার্ডভিত্তিক’ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও ক্রীড়া কার্ড কর্মসূচির কথাও উল্লেখ করা হয়।
আগামী দিনগুলোতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণা এখনো আসেনি।
কৃষকদের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবা সহজীকরণের লক্ষ্য নিয়ে এই ধরনের উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে এ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।
(ঢাকাটাইমস/১৪ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












