টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, ১৩:০২
অ- অ+

পহেলা বৈশাখের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের মধ্যেদিয়ে কৃষকের হাতে পৌছে গেছে প্রণোদনার অর্থ।

অনুষ্ঠানে সদর উপজেলার কৃষকদের হাতে প্রতীকীভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হয়। উদ্বোধনের এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রয়েছেন। সফরে প্রধানমন্ত্রী টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলে জানা যায়।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগটি কৃষিখাতে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং পর্যায়ে এই কর্মসূচি চালু করা হচ্ছে।

প্রথম পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন কৃষক ‘কৃষক কার্ড’ পাচ্ছেন। এ কার্ডের মাধ্যমে তারা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।

‘কৃষক কার্ড’ কর্মসূচি সরকার ঘোষিত উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর একটি। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খালখনন কর্মসূচি বাস্তবায়নের কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা।

কৃষকদের আর্থিক নিরাপত্তা জোরদার এবং কৃষি খাতকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি