৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে যাবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, ১৬:০৭
অ- অ+

আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তা সরকার প্রথম সপ্তাহেই মওকুফ করেছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে তিনি বলেন, শুরুতে ২২ হাজার কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সরাসরি কৃষির সঙ্গে যুক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কৃষিনির্ভর এলাকায় সংশ্লিষ্ট শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোল্ড স্টোরেজ স্থাপনে আগ্রহ দেখিয়েছেন এবং সরকার এ বিষয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় অতীতেও কাজ করেছে বিএনপি এবং ভবিষ্যতেও করবে। দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।

দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা কামনা করে তারেক রহমান বলেন, এই সরকার জনগণের সরকার এবং এর লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন।

সরকারের পক্ষ থেকে কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে ১০টি সুবিধা সংবলিত ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে বলেও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি